ফিফা স্বীকৃত বিশ্বকাপে প্রথম জয় বাংলাদেশের যুবাদের

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভালে ফিজিকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত টুর্নামেন্টে গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে জয়হীন থাকার পর পঞ্চম ম্যাচে এসে জয়ের দেখা পায় বায়েজিদরা। এই জয়ের মাধ্যমে প্লেট পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ফিফা স্বীকৃত বিশ্বকাপের যেকোনো আসরে এটিই বাংলাদেশের প্রথম জয়। প্লেট পর্বে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ সেশেলস, যাদের মুখোমুখি হবে দলটি আগামীকাল।

Translate