নতুন নাটক ‘তোমার পরে তুমি’-তে জুটি বেঁধেছেন ইয়াশ রোহান ও নাজনীন নীহা। রাসেল পারভেজের গল্পে নাটকটি নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন পার্থ শেখ। এই প্রথম একই নাটকে দেখা যাবে এই তিন অভিনয়শিল্পীকে।
নাটকের গল্পে জীবনের কঠিন সময়ে সারা নামের এক তরুণীর সামনে হাজির হয় রহস্যময় সজল, যার সঙ্গে রয়েছে একটি পোষা বিড়াল। সজলের আগমনে সারার জীবনে আসে নতুন মোড় ও নতুন দিশা।
নির্মাতা জানান, মানুষের সঙ্গে একটি প্রাণীর গভীর সম্পর্ক গল্পে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। নাটকটি শিগগিরই সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এতে ‘তোমার পিছু’ শিরোনামের গানটি গেয়েছেন রিয়াদ, সুর করেছেন নাজির মাহমুদ।