অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে ঘুরে সময় কাটিয়েছেন অভিনেত্রী শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরী। শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাড়ি চালাচ্ছেন শাবনূর, পাশে বসে গান শোনাচ্ছেন রবি চৌধুরী। পেছনের আসনে ছিল শাবনূরের ছেলে আইজান নেহান।
শাবনূরের অনুরোধে রবি চৌধুরী ‘যেভাবেই তুমি সকাল দেখো’ ও ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’ গান দুটি গেয়ে শোনান। শাবনূর জানান, প্রিয় শিল্পীর কণ্ঠে পুরোনো সিনেমার গান শুনে তিনি স্মৃতিমেদুর হয়ে পড়েন।
দুজনের জন্মদিন একই দিন, ১৭ ডিসেম্বর। সময় ও ঠিকানা বদলালেও তাঁদের দীর্ঘদিনের বন্ধুত্ব এখনো অটুট রয়েছে।