মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ইতোমধ্যে এ বিষয়ে আদেশ জারি করেছে। শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষক ও শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং পড়াশোনায় মনোযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের বিষয়টি বিবেচনাধীন।