শিরোনাম
ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে আদালতের দ্বারস্থ সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানছাত্রীদের জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করলেন প্রধানমন্ত্রীরক্ষণাবেক্ষণের জন্য ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটবঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরশেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীসচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব

রক্ষণাবেক্ষণের জন্য ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট

বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ভারতের ঝাড়খন্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ১ হাজার ৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াটের একটি ইউনিট বুধবার মধ্যরাত থেকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত ২৫ দিনের জন্য বন্ধ থাকছে। এ সময় অপর ইউনিটটি থেকে স্বাভাবিকভাবে বিদ্যুৎ উৎপাদন চালু থাকবে। শীতের কারণে বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা কম থাকায় অর্ধেক সরবরাহ বন্ধ থাকলেও কোনো সংকট হবে না বলে মনে করছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

Translate