শিরোনাম
ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে আদালতের দ্বারস্থ সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানছাত্রীদের জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করলেন প্রধানমন্ত্রীরক্ষণাবেক্ষণের জন্য ২৫ দিন বন্ধ থাকবে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটবঙ্গভবনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতির মতবিনিময়প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও রপ্তানিমুখী শিল্পে রূপ দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীরশেখ হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রীসচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিন উপসচিব

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী।

এক দিনের সরকারি সফরে লালমনিরহাটের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯টায় হেলিকপ্টারযোগে তাঁর লালমনিরহাট পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করবেন।

এ ছাড়া সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে জেলা কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন। কর্মসূচি শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Translate