যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসান আগামী সপ্তাহে নির্ধারিত ফায়ারিং স্কোয়াডে দণ্ড কার্যকর স্থগিত চেয়ে মঙ্গলবার ফেডারেল আদালতে আবেদন করেছেন। বিচারিক প্রক্রিয়ায় আত্মপক্ষ সমর্থনের অধিকার লঙ্ঘিত হয়েছে এবং মৃত্যুদণ্ডের তারিখ নির্ধারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামরিক বিধি লঙ্ঘন করেছেন—এমন দাবি তুলে এসিএলইউ-এর আইনজীবীদের মাধ্যমে এ আবেদন করা হয়েছে। কানসাসের একটি ফেডারেল আদালতে বুধবার এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।