ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণায় সরকার কোনো চাপে নেই এবং এ ধরনের বক্তব্যে মনোযোগ না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবিসহ নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যেসব কর্মকর্তা ষড়যন্ত্রে যুক্ত, তাদের কঠোর নজরদারিতে রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে থাকায় স্থায়ী নিষিদ্ধের বিষয়টি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালত নির্ধারণ করবেন বলে জানান তিনি।