শিশু রামিসা হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস।

গত ১৯ মে রাজধানীর পল্লবীর সেকশন-১১, ব্লক-বি এলাকার একটি বাসায় সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা পল্লবী থানায় মামলা করেন। হত্যার পর জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় বিচারিক আদালত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। তবে আপিলের শুনানি শেষে হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখে স্বপ্না খাতুনকে খালাস দেন।

Translate