বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার দাবি।

ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার অনুপ্রবেশের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। তাদের দাবি, মার্কিন সামরিক ড্রোনের ইরানের আকাশসীমায় বারবার প্রবেশের জেরেই এ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

তবে শেখ ইসা বিমান ঘাঁটিতে হামলা কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Translate