শিক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে চীনের উহানে বাংলাদেশ ও হুবেই প্রাদেশিক শিক্ষা বিভাগের মধ্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। বৈঠকে শিক্ষার্থী বিনিময়, শিক্ষক প্রশিক্ষণ, যৌথ গবেষণা বৃদ্ধি এবং সহযোগিতা জোরদারে ‘রেকর্ড অব নোটস’ স্বাক্ষরের প্রস্তাব দেওয়া হয়। বর্তমানে হুবেই প্রদেশে ৭৩০ জন বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন জানিয়ে চীনা প্রতিনিধি দল আরও বেশি শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছে।