শিরোনাম

জুলাই গণহত্যা মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় অন্য তিন পলাতক আসামিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে। রায়ে দণ্ডিতদের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি সংগৃহীত অর্থ জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কুষ্টিয়ায় আন্দোলন চলাকালে ছয়জনকে গুলি করে হত্যাসহ মোট তিনটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারক নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

Translate