শিরোনাম

এক বছর পূর্ণ হওয়ার আগেই বিওএ থেকে ১৩ জনের পদত্যাগ, অনিশ্চয়তায় নির্বাহী কমিটি

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির স্থায়িত্ব নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। ২০২৩ সালের গঠিত ৩৭ সদস্যের এই কমিটির মেয়াদ চার বছর হওয়ার কথা থাকলেও, এক বছর পূর্ণ হওয়ার আগেই উপমহাসচিব আমজাদ হোসেনসহ মোট ১৩ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। মহাসচিব ও এক সহসভাপতির বিরুদ্ধে অতিরিক্ত কর্তৃত্ববাদ এবং সার্চ কমিটিতে থেকে নিজেদের সিন্ডিকেটের মাধ্যমে কমিটিতে আসার অভিযোগ তুলেছেন পদত্যাগকারী কর্মকর্তারা। শুরুতে নানা বিতর্ক ও স্বার্থের সংঘাতে ঘেরা এই কমিটির ধারাবাহিক পদত্যাগ দেশের ক্রীড়া অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Translate