ঢালিউডের জনপ্রিয় রাজ্জাক-কবরী জুটি ভেঙে যাওয়ার পর চিত্রনায়ক রাজ্জাক জুটি বাঁধেন শাবানার সঙ্গে। মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী কবরী জানান, রাজ্জাক-শাবানা জুটির পেছনে এক ধরনের ‘রাজনীতি’ ছিল, যা তাকে গভীরভাবে কষ্ট দিয়েছিল। তিনি দাবি করেন, রাজ্জাক-শাবানা জুটির সিনেমাগুলোতে তিনি শাবানার চেয়েও ভালো অভিনয় করতে পারতেন। রাজ্জাকের সঙ্গে বিচ্ছেদের পর কবরী আলমগীরের সঙ্গে ‘লাভ ইন সিমলা’ এবং ফারুকের সঙ্গে ‘সুজন সখী’র মতো ব্যবসা সফল সিনেমা উপহার দেন।