মালাইকা অরোরার সঙ্গে বিচ্ছেদের পর বলিউড অভিনেতা অর্জুন কাপুরের নতুন সম্পর্কে জড়ানো নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা। সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অভিনেতা বরুণ ধাওয়ানের একটি মন্তব্যকে কেন্দ্র করে এই গুঞ্জন চাউর হয়। বরুণ দাবি করেন, অর্জুন আলিবাগে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত ‘তারিণী’ নামের এক নারীর সঙ্গে ডেটিং করছেন। তবে বিষয়টি নিয়ে অর্জুন কাপুর নিজে এখনো কোনো মন্তব্য না করায় নতুন প্রেমের খবরটি আপাতত জল্পনার পর্যায়ই রয়ে গেছে।