শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌর প্যানেল স্থাপনে তথ্য চেয়েছে মাউশি

সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করা সম্ভব—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদের আয়তন নির্ধারণ করে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শনিবার (১৭ অক্টোবর) জারি করা জরুরি চিঠিতে আগামী দুই কর্মদিবসের মধ্যে নির্ধারিত লিংকের মাধ্যমে তথ্য পাঠাতে বলা হয়েছে। এ নির্দেশনা মাউশির আঞ্চলিক পরিচালক ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জানানো হয়েছে।

Translate