চমক-শুভর বিয়ের গুঞ্জন, রহস্যে অভিনেত্রী

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক ও অভিনেতা আরিফিন শুভকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। তাঁদের একসঙ্গে কয়েকটি ছবি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। কেউ ছবিগুলোকে নতুন নাটক বা সিনেমার প্রচার বলে মনে করছেন।

এ বিষয়ে চমক বলেন, আপাতত কিছু বলতে পারছেন না, তবে একটি সুখবর রয়েছে। শিগগিরই বিস্তারিত জানাবেন তিনি। অন্যদিকে, এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি আরিফিন শুভ। তাঁদের বিয়ের খবরের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

Translate