মিয়ানমারে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (৬ অক্টোবর) যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
হুমায়ুন কবির বলেন, দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক বিষয় নয়; এটি আঞ্চলিক নিরাপত্তা ও অনিয়মিত অভিবাসনের ক্ষেত্রেও বড় ঝুঁকি তৈরি করছে।
বৈঠকে প্রতিনিধিদল রোহিঙ্গাদের নিজ জন্মভূমিতে টেকসই প্রত্যাবাসন ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক ফোরামে কাজ করার প্রতিশ্রুতি দেয়। আগামীকাল তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে।
বৈঠকে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, গণতান্ত্রিক সংস্কার, বাণিজ্য-বিনিয়োগ, অভিবাসন, দক্ষতা উন্নয়ন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।