বাগেরহাটের রামপালে ৮ ঘণ্টার ব্যাটারি স্টোরেজ সুবিধাসহ ৪৪২ মেগাওয়াট পিক ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মূল ডিপিপি সংশোধন করে স্টোরেজ সুবিধা যুক্ত করা হবে।
প্রকল্পটি রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য প্রস্তুত করা প্রায় ৬৮৫ একর জমিতে বাস্তবায়ন করা হবে। ব্যাটারি স্টোরেজের কারণে প্রকল্প ব্যয় বাড়বে, তবে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী রাতেও সরবরাহ করা সম্ভব হবে।
একনেক সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, নির্মাণের তিন বছরের মধ্যে বড় ধরনের ত্রুটি দেখা দিলে ঠিকাদারকে তা নিজ খরচে মেরামত করতে হবে। জনবসতিপূর্ণ এলাকার সড়কে বাধ্যতামূলক ড্রেনেজ এবং প্রয়োজন অনুযায়ী পয়ঃশোধনাগার ও বর্জ্যপানি ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।