মেয়রের গাড়িতে আসামি ওঠার প্রচার প্রত্যাখ্যান শাহাদাতের

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন তার গাড়িতে কোনো আসামি বা ওয়াকিল হোসেন ওরফে বগা উঠেছেন—এমন প্রচারকে মিথ্যা দাবি করেছেন। তিনি বলেন, গাড়িতে ওঠার সময় সিসিটিভি রয়েছে; কেউ প্রমাণ দিতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন।

মঙ্গলবার রাতে মেয়র কার্যালয়ে ওয়াকিল অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালাতে গেলে মেয়রের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয় বলে অভিযোগ ওঠে। পরে অভিযান বন্ধ করে পুলিশ ফিরে যায়।

মেয়র দাবি করেন, ওয়াকিল নিজে তার কাছে আসেননি; তার দুই ভাই অভিযোগ নিয়ে এসেছিলেন। ঘটনাটিকে পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট ও বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হয়রানির চেষ্টা বলেও মন্তব্য করেন। পাশাপাশি খুলশী থানার ওসি আবদুর রহিমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

Translate