নতুন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের ফি আরোপের সিদ্ধান্ত ফের স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। বুধবার ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের আদালত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফি কার্যকর না করার নির্দেশ দেন।
আদালত বলেছে, ফি চালুর আগে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। শ্রমিক সংগঠন, নিয়োগদাতা প্রতিষ্ঠান ও অলাভজনক সংগঠনের জোটের মামলার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
এর আগে জুনেও পৃথক মামলায় একই ফি স্থগিত করেছিল বোস্টনের একটি আদালত। এইচ-১বি ভিসায় বিশেষায়িত ক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মী নিয়োগ করে মার্কিন প্রতিষ্ঠানগুলো।