ভারতের করোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে দিল্লির যন্তর মন্তর থেকে আটক করেছে পুলিশ। এর আগে রাঙ্কা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করেন, যার ক্যাপশনে লেখা ছিল, ‘যন্তর মন্তর থেকে হাত সরান!’ হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
ভিডিওতে রাঙ্কাসহ কয়েকজনকে যন্তর মন্তরের একটি ফটক ডিঙিয়ে ভেতরে ঢুকে জাতীয় পতাকা প্রদর্শন করতে দেখা যায়। এরপরই পুলিশ তাঁদের আটক করে।
এদিকে, যন্তর মন্তরকে নির্ধারিত বিক্ষোভস্থল হিসেবে স্বীকৃতি প্রত্যাহারের বিষয়ে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিক্ষোভ বন্ধ করতেই এমন পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, যন্তর মন্তরে বিক্ষোভের সুযোগ বন্ধ হলেও সারা দেশে প্রতিবাদের নতুন কেন্দ্র গড়ে উঠবে।