সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বিরোধী দল চাইলে শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রিসভা গঠন করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ৩১তম ব্যাচের নবীনবরণ ও শরৎ উৎসবে তিনি এ কথা বলেন।
কায়সার কামাল বলেন, ছায়া মন্ত্রিসভার মাধ্যমে বিরোধী দল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, নীতি ও সিদ্ধান্ত পর্যালোচনা এবং বিকল্প কর্মপরিকল্পনা তুলে ধরতে পারবে। এতে সংসদে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা ও সংসদীয় গণতন্ত্রের চর্চা আরও কার্যকর হতে পারে।
তিনি আরও বলেন, দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে রাজনৈতিক সংস্কারের পাশাপাশি আমলাতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। সরকারি ও বিরোধী—উভয় পক্ষের দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে সংসদকে রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।