শিরোনাম
ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন মার্কিন র‍্যাপার ম্যাকলেমোর।আগামী শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে ইতিহাসের পাঠে পরিবর্তন আনা হচ্ছে।দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে ১০ বছরের কর্মপরিকল্পনা নিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।একনেক সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ১২টি প্রকল্প অনুমোদন।রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে মিয়ানমারের প্রেসিডেন্ট কে সফরের আমন্ত্রণ জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সংঘর্ষ।ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে পোল্যান্ড।

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বুকের ব্যথাজনিত অসুস্থতায় বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান শুক্রবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৯ জুলাই বগুড়ায় নিজ বাসায় হঠাৎ প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করলে ডা. পাভেলকে দ্রুত টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়।

শায়রুল কবির খান জানান, ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করা হবে।

বিএনপির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।

Translate