বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন কাটিয়ে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে দুই দেশের যৌথ বাণিজ্যবিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে ঢাকায় কনস্যুলারবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা চলছে। ভিসা প্রক্রিয়া ও কনস্যুলার সেবার বিভিন্ন জটিলতা সমাধানে এ বৈঠক গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। দুই দেশের ব্যস্ত কূটনৈতিক সূচি ও সফরের আনুষঙ্গিক বিষয়গুলো সময় নির্ধারণে প্রভাব ফেলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।