বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে সহযোগিতা করতে আগ্রহী ইউনেস্কো

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, ডিজিটাল রূপান্তর ও শিক্ষক প্রশিক্ষণের আধুনিকায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে ইউনেস্কো। সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে বৈঠকে এ আগ্রহ জানান ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুসান ভাইজ। বৈঠকে শিক্ষকদের প্রশিক্ষণ, ডিজিটাল শিক্ষা, ঝরে পড়া রোধ এবং শিক্ষা খাতে বাজেট বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

Translate