প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অষ্টম সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে; যার মধ্যে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন, স্বাস্থ্যসেবা কেন্দ্র ও মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং উপকূলীয় বেড়িবাঁধ পুনর্বাসন প্রকল্প উল্লেখযোগ্য। এ ছাড়া সভায় পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়।