আগামী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধন করবেন। পাশাপাশি বন্ধ ও সংকটাপন্ন কুষ্টিয়া সুগার মিল ও মোহিনী মিলস পুনরুজ্জীবন, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করবেন। সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান এ তথ্য নিশ্চিত করেন।