শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিচার কারাগারে রেখে ভার্চ্যুয়ালি পরিচালনার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সোমবার (১৬ নভেম্বর) শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। মামলার অন্য কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে বা আদালতে অনুপস্থিত থাকলেও ভার্চ্যুয়ালি বিচার কার্যক্রমে অংশ নিতে পারবেন।