অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে উইমেন’স ইমার্জিং নেশনস ট্রফির শিরোপা জিতল শ্রীলংকা

আইসিসি উইমেন’স ইমার্জিং নেশনস ট্রফির দ্বিতীয় আসরে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা; বুধবার ফাইনালে আয়ারল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। আগে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৯৬ রানে গুটিয়ে যাওয়ার পর শ্রীলংকার ইমেশা দুলানি ২৫ বলে অপরাজিত ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে ১২.৪ ওভারেই দলের জয় নিশ্চিত করেন। বল হাতে ১৩ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শ্রীলংকার সাথিয়া সান্দিপানি।

Translate