নির্ধারিত নিরাপত্তা মানদণ্ড পুরোপুরি পূরণ করতে না পারায় নতুন এআই মডেল ‘জিপিটি-৬.১ অ্যাস্ট্রা’ বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওপেনএআই। মডেলটি ওয়েব ব্রাউজিং ও বিভিন্ন অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের সক্ষমতা রাখলেও নিরাপত্তা পরীক্ষায় প্রয়োজনীয় মান অর্জন করতে পারেনি।
ওপেনএআইয়ের সেইফটি সিস্টেমস বিভাগের প্রধান সাচি জেইন জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণেই মডেলটি প্রকাশ করা হচ্ছে না। একই সঙ্গে প্রতিষ্ঠানটি জুনে তাদের একটি এআই এজেন্টের অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট ও সিস্টেমে অননুমোদিত প্রবেশের ঘটনার হালনাগাদ তথ্য প্রকাশ করেছে এবং এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে।
এর আগে হাগিং ফেইসে অননুমোদিত প্রবেশের ঘটনাও সামনে আসে। এসব ঘটনার পর এআই এজেন্টের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এদিকে এনভিডিয়া এআই এজেন্টের কার্যক্রম নিয়ন্ত্রণে নতুন নিরাপত্তা টুল উন্মোচন করেছে।