ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা ছয় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের সাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, ঢাকা দক্ষিণ সিটি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলিম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের হোসেন মুহাম্মদ ওমর ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর গত ২২ আগস্ট ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ১০ সেপ্টেম্বর উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ২৯ অক্টোবর ভোটের তারিখ নির্ধারণ করা হয়।
গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়। প্রার্থীরা মনোনয়ন যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করতে পারবেন এবং নির্বাচন কমিশন ৬ অক্টোবর আপিলগুলো নিষ্পত্তি করবে।
তফলিস অনুযায়ী, প্রার্থীরা আগামী ৭ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন এবং এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে।