প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের সম্পদ, বোঝা নন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের মাধ্যমে তাঁদের সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৪-এ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশগম্যতা নিশ্চিত এবং ভবন ও গণপরিবহণে র্যাম্পের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে ১১০ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিশুর মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগের পাশাপাশি সমাজের সবাইকে তাঁদের পাশে দাঁড়াতে হবে।