পুরোনো বাণিজ্য মেলার মাঠে বিস্ফোরক উদ্ধার।

রাজধানীর শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠ থেকে ২০টির বেশি ককটেল ও পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট কয়েকটি বিস্ফোরক নিষ্ক্রিয় করেছে। বাকি বিস্ফোরকগুলোও নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করার কাজ চলছে।

বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এল বা এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Translate