প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীরা শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন। মন্ত্রী জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে বাকি ৮১৭ জনের নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আন্দোলনকারীরা জানান, ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র দেওয়ার আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে তারা শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত উত্তীর্ণ ১৪ হাজার ৩৮৪ জনের মধ্যে ১৩ হাজার ৮৫৪ জন চূড়ান্ত আবেদন করেন। তাঁদের মধ্যে ৮১৭ জনের তথ্য যাচাই-বাছাই এখনো বাকি রয়েছে