বাবা শাকিব খানের সঙ্গে জন্মদিনের কেক কেটে বিশেষ মুহূর্ত উদযাপন করেছে আব্রাম খান জয়। সেই আনন্দঘন মুহূর্তের ভিডিও জয়ের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
ভিডিওর সঙ্গে বাবাকে উদ্দেশ্য করে জয় লিখেছে, ‘পাপা, আমাকে সব সময় এভাবে আদর করো। তোমার ভালোবাসায় আমি যেন অনেক বড় হতে পারি।’
২৭ সেপ্টেম্বর জয়ের জন্মদিনের প্রথম প্রহরে মা অপু বিশ্বাসও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে আবেগঘন শুভেচ্ছা জানান। শাকিব খানও ছেলের ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা ও তার সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান জয়ের জন্ম হয়।