সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে আইন ও জননিরাপত্তাবিরোধী কোনো তথ্য প্রকাশ বা শেয়ার না করার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
সোমবার এক বিজ্ঞপ্তিতে কনস্যুলেট আরও বলেছে, অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ লেনদেন, চাকরির নামে প্রতারণা এবং না বুঝে কোনো কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
নিজের ইকামা ব্যবহার করে অন্যের নামে মোবাইল, সিম, যানবাহন বা সম্পদ নিবন্ধন না করার পরামর্শও দেওয়া হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া ব্যবসা ও অন্যান্য আইনবিরোধী কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কনস্যুলেট।