রূপপুরের ইউরেনিয়াম ফ্লাইট নিয়ে পাকিস্তানের কাছে ব্যাখ্যা চাইলেন সোহেল রানা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি আনার নির্ধারিত ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে পাকিস্তান হাইকমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছেন চিত্রনায়ক সোহেল রানা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানতে চান, ইউরেনিয়ামবাহী রুশ বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি—এই তথ্য সত্য কি না। এ বিষয়ে সরাসরি ব্যাখ্যাও দাবি করেন তিনি।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হয়নি। তবে পাকিস্তান কেন অনুমতি দেয়নি, তা এখনো নিশ্চিত নয়।

ইউরেনিয়ামের চালানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। পরে রাশিয়া অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন করে চালান পাঠানোর তারিখ প্রস্তাব করেছে।

Translate