পশ্চিম তীরে হামলার পর লিকুদের সব রাজনৈতিক কর্মসূচি বাতিল

অধিকৃত পশ্চিম তীরে গুলিবর্ষণ ও হামলার ঘটনার পর নিজের দল লিকুদ পার্টির সব পূর্বনির্ধারিত রাজনৈতিক কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার সকালে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। লিকুদ পার্টির এক বিবৃতিতে বলা হয়, জুদিয়া জংশনে ভয়াবহ হামলার ঘটনার পর নেতানিয়াহু দলের সব রাজনৈতিক কর্মসূচি বাতিলের নির্দেশ দিয়েছেন। দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কয়েক দিন আগে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

Translate