পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছাদবাগান ও স্কুলবাগান তৈরিতে মানুষকে উৎসাহিত করার নির্দেশ দেন। সভায় আগামী ছয় মাসের মধ্যে দেশের মাদার ট্রি চিহ্নিত ও সংরক্ষণ, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা এবং পার্বত্য চট্টগ্রামে বনায়ন বাড়ানোর সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা বাস্তবায়ন এবং অন্য মন্ত্রণালয়ের গাছ লাগানোর লক্ষ্যমাত্রায় ঘাটতি থাকলে তা পূরণে পরিবেশ ও বন মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।