জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তুর্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে তিনি জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীরা।
আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এর আগে ২২ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশ ও উদ্বোধনী অনুষ্ঠানে এবং ২৩ সেপ্টেম্বর জলবায়ু, বৈশ্বিক বৈষম্য ও রোহিঙ্গা সংকটবিষয়ক বিভিন্ন আয়োজনে অংশ নেবেন।
সফরে বিভিন্ন দেশের সরকারপ্রধান, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে। ২৫ সেপ্টেম্বর রাতে তার ঢাকা ফেরার কথা।