প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে নিউইয়র্কে বৈঠক করেছেন। বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমে বাংলাদেশের অবদান নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের অগ্রাধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন এবং বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। গুতেরেস বাংলাদেশ-জাতিসংঘের দীর্ঘদিনের সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। উভয় পক্ষ অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।