ইকুয়েডরে মাদকবিরোধী অভিযানে মার্কিন সেনা।

ইকুয়েডরের গুয়ায়াকিলসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরাসরি অংশ নিয়েছে ভারী অস্ত্রে সজ্জিত মার্কিন সেনারা। গত ২৪ সেপ্টেম্বরের যৌথ অভিযানে প্রায় ৫০ মার্কিন সামরিক সদস্য ও ৩০০-এর বেশি ইকুয়েডরীয় পুলিশ অংশ নেন।

মেক্সিকোর জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের সঙ্গে সংশ্লিষ্ট একটি মাদক নেটওয়ার্ককে লক্ষ্য করে চালানো এ অভিযানে ৩০ জনের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে। অপরাধী চক্রগুলোকে ‘নার্কো-টেররিস্ট’ হিসেবে চিহ্নিত করার পর ইকুয়েডরে মার্কিন সামরিক অংশগ্রহণকে মাদকবিরোধী অভিযানে নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Translate