ঢাকা–ওয়াশিংটন বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের লক্ষ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে। নিউইয়র্কে স্বাক্ষরিত এ চুক্তির মাধ্যমে জ্বালানি উৎস বহুমুখীকরণ এবং পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তিতে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিচ্ছে। এর আগে চলতি বছরের মে মাসে দুই দেশ দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা জোরদারে কৌশলগত সহযোগিতার চুক্তিও করেছিল।

Translate