প্রবল ও টানা বর্ষণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সব জেলায় বন্যা দুর্যোগ ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার থেকে রাজধানীতে প্রায় ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে বিশেষ করে পূর্বাঞ্চলে পরিস্থিতির অবনতি হয়েছে।
বৃষ্টিপাত অব্যাহত থাকায় জলাবদ্ধতা নিরসনে পাম্পের মাধ্যমে পানি সরানোর চেষ্টা চলছে। তবে খালগুলো পানিতে পূর্ণ থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। বন্যায় ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জামের ওপর নির্ভরশীল শয্যাশায়ী রোগীদের প্রয়োজনে হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
২০১১ সালের ভয়াবহ বন্যার স্মৃতি ফিরিয়ে আনা এবারের পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা তৈরি করেছে।