প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার গণপরিবহণ ব্যবস্থাপনা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক হয়।
বৈঠকে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা, গণপরিবহণের বিশৃঙ্খলা দূর করা এবং সামগ্রিক পরিবহণ ব্যবস্থাপনার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এতে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।