টম হল্যান্ডের কারণেই স্পাইডার-ম্যান সিনেমায় ফ্লোরেন্স পিউ

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় ইয়েলেনা বেলোভা চরিত্রে ফ্লোরেন্স পিউয়ের উপস্থিতির পেছনে টম হল্যান্ডের ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি ‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’ অনুষ্ঠানে পিউ জানান, কয়েক বছর আগে এক রেড কার্পেটে টম হল্যান্ড বলেছিলেন, ভবিষ্যতের কোনো সিনেমায় তিনি ফ্লোরেন্স পিউয়ের সঙ্গে কাজ করতে চান। তার সেই মন্তব্যের পর থেকেই দুজনকে একসঙ্গে দেখার আগ্রহ তৈরি হয় ভক্তদের মধ্যে।

২০২১ সালের ‘ব্ল্যাক উইডো’ সিনেমায় প্রথম ইয়েলেনা চরিত্রে অভিনয় করেন পিউ। এরপর ‘থান্ডারবোল্টস’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-তেও চরিত্রটি ফিরিয়ে আনেন তিনি।

এদিকে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমাতেও ইয়েলেনা চরিত্রে দেখা যাবে ফ্লোরেন্স পিউকে। পাশাপাশি ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমায় প্রিন্সেস ইরুলান চরিত্রেও ফিরছেন তিনি।

Translate