সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হলিউড অভিনেতা জ্যাকি চ্যানের মৃত্যুর খবরকে ভুয়া বলে নিশ্চিত করা হয়েছে। ৭১ বছর বয়সী এই অভিনেতা জীবিত ও সুস্থ আছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।
ভাইরাল পোস্টে জ্যাকি চ্যানের সাদা-কালো ছবি ব্যবহার করে তার নামের পাশে ‘১৯৫৪-২০২৬’ লেখা হয়েছিল। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে সন্দেহ তৈরি হলে অভিনেতার টিম খবরটি মিথ্যা বলে জানায়।
এদিকে জ্যাকি চ্যানের বিপুল সম্পত্তি নিয়ে তার পুরোনো সিদ্ধান্তও নতুন করে আলোচনায় এসেছে। বিভিন্ন সূত্রে তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বলা হলেও, ছেলে জেসি চ্যানের জন্য পুরো সম্পত্তি রেখে যেতে চান না তিনি। বরং উপার্জনের বড় অংশ দাতব্য কাজে ব্যয় করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন।
‘রাশ আওয়ার’, ‘দ্য কারাটে কিড’ ও ‘শাংহাই নুন’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন জ্যাকি চ্যান। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনা ও স্টান্ট পারফরম্যান্সের জন্যও তিনি পরিচিত।