টেলিভিশন নাটকের দীর্ঘ দুই বছরের বিরতি ভেঙে ছোটপর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবাহ। আসন্ন ভ্যালেন্টাইনস ডে ও ঈদের নাটকের কাজ শুরু করে এরই মধ্যে সাদ সালামি নাওভিসহ বিভিন্ন সহশিল্পীর বিপরীতে পাঁচ-ছয়টি ফিকশনের শুটিং শেষ করেছেন তিনি। ওটিটিতে মনোনিবেশ করার পর আবারও ছোটপর্দায় ফেরার এই পদক্ষেপে পুরোনো রসায়ন ও নতুন কাজের মাধ্যমে দর্শকদের মাঝে আবারও নিয়মিত হওয়ার কথা জানিয়েছেন ‘ফ্যামিলি ক্রাইসিস’ খ্যাত এই গ্ল্যামারকন্যা।