পপসংগীতের জনপ্রিয় তারকা ব্রিটনি স্পিয়ার্স সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো আচরণ করার গুরুতর অভিযোগ তুলেছেন। করোনা মহামারীর সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে পরিবারের সদস্যদের বৈরী আচরণের কথা উল্লেখ করে তিনি বলেন, সারাজীবনের কঠোর পরিশ্রমের প্রতিদান হিসেবে তিনি কেবল প্রতারণা ও বঞ্চনা পেয়েছেন। এ সময় ক্ষোভ প্রকাশ করে তিনি নতুন পরিবার খুঁজে নেওয়ার ঘোষণা দেন এবং সাম্প্রতিক বিভিন্ন ভ্রমণ ও পারিপার্শ্বিক পরিস্থিতিকে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেন।